সাশ্রয়ী, মানবিক ও গুণগত প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার মাধ্যমে সুস্থতা, কর্মক্ষমতা বৃদ্ধি, চিকিৎসা ব্যয় হ্রাস, দারিদ্র্য হ্রাস ও জীবনমান উন্নয়ন।
বিশেষ জনগোষ্ঠী:
কর্মএলাকা: ইএসডিও’র মাইক্রোফিন্যান্স শাখা এলাকাসমূহ
| সেবার ধরণ | অবস্থান | সময়সূচি | কার্যক্রম | দায়িত্ব |
|---|---|---|---|---|
| ষ্ট্যাটিক ক্লিনিক | শাখা অফিস/সমিতি | প্রতিদিন (অফিস দিবস) | বিপি, ডায়াবেটিস, GMP | স্বাস্থ্য কর্মী |
| স্যাটেলাইট ক্লিনিক | শাখা অফিস | মাসে ১টি | জটিল রোগীর চিকিৎসা | এমবিবিএস ডাক্তার |
| স্বাস্থ্য ক্যাম্প | আউটরিচ পয়েন্ট | বছরে ২টি | চক্ষু, গাইনি স্ক্রিনিং | ২ জন বিশেষজ্ঞ |
| টেলিমেডিসিন | ডিজিটাল প্ল্যাটফর্ম | প্রয়োজনভিত্তিক | বিশেষজ্ঞ পরামর্শ | বিশেষজ্ঞ ডাক্তার |
প্রতিটি শাখায় পৃথক হিসাব, কেন্দ্রীয় সমন্বিত ব্যবস্থাপনা। তহবিলের উৎস: স্বাস্থ্য কার্ড ফি, সদস্য কল্যাণ তহবিল, সার্ভিস চার্জ এবং দাতা সংস্থার অনুদান।
প্রতি ১,০০০-১,৫০০ সদস্যের জন্য ১ জন। স্ক্রিনিং, প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য শিক্ষা, রেফারেল, ডেটা রিপোর্টিং ও কার্ড বিক্রয়।
প্রতি ১০,০০০-১৫,০০০ সদস্যের জন্য ১ জন। রোগ নির্ণয়, প্রেসক্রিপশন, জটিল ব্যবস্থাপনা, স্বাস্থ্য কর্মী তত্ত্বাবধান, ক্যাম্প আয়োজন ও রিপোর্টিং।
কর্মসূচি বাস্তবায়ন, তদারকি, ডাক্তার ও নেটওয়ার্কের সমন্বয়, মান নিয়ন্ত্রণ, আর্থিক তদারকি ও প্রতিবেদন প্রেরণ।
০৩ এপ্রিল ২০২৬ তারিখ হতে “ইএসডিও আরোগ্যছোঁয়া স্বাস্থ্যসেবা কর্মসূচি” নীতিমালা কার্যকর হবে।
(ড. মুহম্মদ শহীদ উজ জামান)
প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক
ইএসডিও